,

আল্লামা বাবুনগরীর দেখতে হাসপাতালে উলামা কাউন্সিল নেতৃবৃন্দ

news-image

নিউজ ডেস্ক : বারডেমে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ উলামা কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময়ে আল্লামা জাফরী তার শারীরিক খোজখবর নিয়ে তার সুস্থতা কামনা করেন। সেই সাথে জাতির এই ক্রান্তিকালে দীনের দাওয়াত অব্যহত রাখার বিষয়ে আলোচনা করেন। আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনা করে আজ বাদজুমা দেশের মসজিদগুলোতে দোয়াসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ উলামা কাউন্সিল।

সাক্ষাতকালে আল্লামা বাবুনগরী বলেন, আমাদের আদর্শ নবী মুহাম্মাদ (সঃ) তার জীবনে বদর উহুদের মত শঙ্কা পার করলেও একঘন্টার জন্য দীনের দাওয়াতের কাজ থেমে থাকেনি। কাজেই সেই বদরের প্রেরণায় উজ্জীবিত হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থাতেই রাসুলের আদর্শ হতে বিচ্যুত হওয়া যাবেনা। তিনি আরো বলেন সবরের সাথে আলেমদের ঐক্যবদ্ধতা আল্লাহর অশেষ নেয়ামত। তিনি নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ছারছীনার ছোটপীর শাহ্ আরিফ বিল্লাহ ছিদ্দিকী, চরমোনাইয়ের পীর ইসহাক (রাঃ) এর সাহেবজাদা শায়েখে চরমোনাই সাইয়্যেদ রশীদ আহমাদ ফিরদাউস, সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও টেকেরহাটের পীর সাইয়্যেদ কামরুল ইসলাম সাঈদ আনসারী, যুগ্মমহাসচিব উত্তরা ফুলবাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শেখ আবুল কালাম আজাদ আযহারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর