,

সময়মতো শপথ নেবেন, জানালেন সুলতান মনসুর

news-image

নিউজ ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ নিতে কামাল হোসেন বারণ করলেও তা মানছেন না সুলতান মো. মনসুর আহমেদ। ‘সময়মতো’ শপথ নেবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে বৈঠকের পর কামাল হোসেন বলেন, “দলীয় সিদ্ধান্ত উনাদের (দুইজনকে) স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, এটা (শপথগ্রহণ) করবেন না।”

এ বিষয়ে সুলতান মনসুরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “দলীয় ফোরামে কী আলোচনা হয়েছে সেটা আমি শুনিনি। অসুস্থতার কারণে আমি বৈঠকে উপস্থিত থাকতে পারিনি। “তবে জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই আমি শপথ নেব। সেটা সময়মতো নেব।”

সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর এবার গণফোরামের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও হয়েছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর দলীয় পদ হারান তিনি। এবার জাতীয় নির্বাচনের আগে রাজনীতিতে সক্রিয় হয়ে কামাল হোসেনের গণফোরামে ভেড়েন তিনি।

৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে সিলেট-২ আসনে বিজয়ী গণফোরামের আরেক প্রার্থী মুকাব্বির খানও শপথ গ্রহণের আগ্রহ জানিয়েছিলেন। সুলতান মনসুরের মতো তিনিও এদিন জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠকে ছিলেন না। সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর