,

মির্জা ফখরুল বললেন, শপথও নেবে না, চা চক্রেও যাবে না ঐক্যফ্রন্ট

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর চা চক্রে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেইসঙ্গে গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন না।

পরে জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বিকালে সাড়ে ৪টার দিকে স্টিয়ারিং কমিটির এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো পতাকা প্রদর্শন করা হবে। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নিয়ে গণশুনানি হবে। গণশুনানির সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর এ চা চক্রের আয়োজন, সেখানে আমরা যাব না।

গণফোরামের দুই নেতার শপথ নেয়া প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর