,

সেনাবাহিনীর বিরোধের মুখে সুচির প্রস্তাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করছে দেশটির সেনাবাহিনী। এমন পদক্ষেপে সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও সংবিধানে কি ধরনের সংশোধন করা হতে পারে সে বিষয়ে এনএলডি কিছু জানায়নি।

অর্ধ শতকের সেনাশাসনের অবসান ঘটিয়ে তিন বছর আগে ২০১৫ সালে নির্বাচনের মাধ্যমে অং সান সুচির দল মিয়ানমারের ক্ষমতায় আসে। এনএলডি সরকার এতদিন সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে দেশ পরিচালনা করে আসছিল। গত মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করার প্রস্তাব রাখে এনএলডি। ওই প্রস্তাব নিয়ে ভোটের সময় সেনাবাহিনীর পোশাক পরা এমপিরা ভোট না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটির পর সংবিধান সংশোধনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে আগামী শুক্রবার পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়ে আবারও আলোচনার সময় নির্ধারণ করা হয়। সেনা এমপিরা বলেছেন, সংবিধান সংশোধনের প্রস্তাবটির আলোচনা প্রক্রিয়ার অনুমোদন দেওয়া পার্লামেন্টের প্রক্রিয়ার লঙ্ঘন। সেনাবাহিনীর জ্যেষ্ঠ এমপি ব্রিগেডিয়ার জেনারেল মং মং বলেছেন, আমরা এখনো সেনাপ্রধানের অবস্থানের ব্যাপারে জানি না। এই প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব কি-না সে ব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে সু চির দল এনএলডি। ২০০৮ সালে মিয়ানমার সেনাবাহিনী দেশটির সংবিধানের খসড়া প্রণয়ন করে। এতে সংসদের দুই কক্ষেই সেনাবাহিনীর জন্য এক-চতুর্থাংশ আসন সংরক্ষণের বিধান করা হয়। তবে সংবিধানে পরিবর্তন আনার জন্য অন্তত পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থনের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর