,

জরুরি বৈঠকে ডেকেছে ঐক্যফ্রন্ট

news-image

নিউজ ডেস্ক : সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানাবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এর আগে, গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে। কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে। সবাইকে নিয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে এই ঐক্যফ্রন্ট। আর এভাবে জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

এর আগে, গণফোরামের প্রস্তুতি সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন। তবে গণফোরামের এই প্রস্তুতি সভায় অনুপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলটির সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তাকে দাওয়াত দেওয়া হলেও আসেননি। আগামী ২৩ ও ২৪ মার্চ গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিল হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর