,

ময়মনসিংহে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার আলালপুর গ্রামের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, হামিদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শেরপুর থেকে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর