,

মিথ্যা বলায় ব্রিটিশ এমপির কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : নির্ধারিত গতিসীমার অতিক্রম করে যাওয়ায় জরিমান টিকিট পেয়েছিলেন যুক্তরাজ্যের এমপি ফিওনা ওনাসানিয়া। তবে সেই জরিমানা থেকে বাঁচতে মিথ্যা বলায় কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন এই এমপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) লন্ডনের ওল্ড বেইলি আদালত তাকে এই শাস্তি দেন।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ফিওনা ওনাসানিয়া রাস্তায় নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেন। তিনি সর্বোচ্চ ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৪১ মাইল বেগে গাড়ি চালালে রাস্তার গতি পর্যবেক্ষক ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। পড়ে নিয়মানুযায়ী গতিসীমা লঙ্ঘনের অপরাধে তার বাসায় জরিমানা টিকিট পাঠানো হলে, তিনি তার দোষ অস্বীকার করেন। এমনকি তিনি দাবি করে বসেন, ওই সময়ে তিনি গাড়িতে ছিলেন না। বরং তার ভাই গাড়ি চালাচ্ছিলেন। বোনের দোষ নিজের কাঁধে নিয়ে আদালতে হাজিরা দিতে ওনাসানিয়ার ভাইও একই দাবি করেন।

তবে পরবর্তীতে আদালত ওইদিন ওনাসানিয়ার গাড়ি চালানোর প্রমাণ পান। এমনকি এও প্রমাণিত হয়, গতিসীমা লঙ্ঘনের সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সেজন্যই আদালতে মিথ্যাচার ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার দায়ে এই এমপিকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। তার সঙ্গে তার ভাইকে ফেটাস ওনাসানিয়াকেও একই দায়ে ১০ মাসের কারাদণ্ড দেন আদালত।

যুক্তরাজ্যের ২৮ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো এমপিকে কারাদণ্ডের শাস্তি দিলেন আদালত। এর আগে ১৯৯১ সালে ৩৭৩ পাউন্ডের বা প্রায় ৪০ হাজার টাকা ‘পোল ট্যাক্স’ না দেওয়ার অপরাধে ৬০ দিনের কারাদণ্ড পান তৎকালীন এমপি টেরি ফিল্ডস। তবে যুক্তরাজ্যের কোনো এমপিকে আদালতের দেওয়া এটিই সর্বোচ্চ শাস্তি।

ফিওনা ওনাসানিয়া দেশটির বিরোধী দল লেবার পার্টির এমপি। তবে তার বিরুদ্ধে আদালতে মিথ্যাচার ও আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ আনার পরেই তাকে দল ঠে বহিষ্কার করা হয়। বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে বহাল আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর