,

মেঘনা নদীতে সাড়ে ৮০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে ডুবে গেছে জাহাজ

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মেঘনা নদীতে সাড়ে ৮০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে এমভি হাজী আব্দুল জলিল নামে একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের হলুদিয়া বন্দর থেকে নারায়ণগঞ্জের মেঘনা হুলসিম কোম্পানির সিমেন্ট তৈরির মালামাল নিয়ে এসেছিল জাহাহটি। তলা ফেটে জাহাজটি ডুবে গেছে।

জাহাজের মাস্টার মো. আসাদ জানান, ২৩ জানুয়ারি ফ্লাই অ্যাশ নিয়ে তারা রওনা হন। রাতে চাঁদপুর লঞ্চঘাটের কাছে নোঙর করে রাখলে জাহাজের তলা ফেটে ডুবে যায়। পরে ভোর ৫টার দিকে নদী পাড়ে এনে জাহাজটি ভিড়িয়ে রাখা হয়।

তবে জাহাজে থাকা ১১ জনের মধ্যে কেউই হতাহত হয়নি। তবে সম্পূর্ণ মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের জন্য চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর