,

শিল্পা শেঠির বোন রাস্তায় হেনস্তার শিকার

news-image

অনলাইন ডেস্ক : হেনস্থার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তিনি বলিউড স্টার শিল্পা শেঠির বোন। শমিতার গাড়ির চালককে রাস্তায় মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি রাস্তায় হঠাৎ শমিতা শেঠির গাড়িতে গিয়ে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এরপর বাইকের দুই আরোহী শমিতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রকাশ্যে রাস্তার মাঝেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শমিতার গাড়ির চালক দর্শন সাওয়ান্তকে চড় মারা হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন শমিতা। মোটরসাইকেল চালক এবং তার সওয়ারি একযোগে গাড়ির চালকের ওপর চড়াও হন বলেও অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর পরই মুম্বাইয়ের রাবডি থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শমিতা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর