,

চলচ্চিত্র শিল্পী সমিতি বনভোজনে এক ঝাক তারকারা যা করলেন

news-image

বিনোদন প্রতিবেদক : প্রতিবছরই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রতিবারের মতো এবারও মেঘবাড়ি রিসোর্টে বসেছে তারকাদের মিলনমেলা। বনভোজনে অংশ নিতে আজ বুধবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই তারকারা গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ি রিসোর্টে উপস্থিত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকেই শুরু হয় অতিথিদের প্রবেশ। নবীন-প্রবীণ চলচ্চিত্র তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পিকনিক স্পট। আছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ান, সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান সকল সদস্য ও অতিথিদের লাল গালিচায় অভ্যর্থনা জানান। এদিকে বনভোজনকে ঘিরে আগের রাতেই স্পটে পৌঁছান তারা। তাদের সঙ্গে যোগ দেন সমিতির আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়ক ইমন এবং কার্যনির্বাহী সদস্য সাইমন ও নিরবসহ বেশ ক’জন। সারদিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে মঞ্চ মাতাবেন এক ঝাঁক নায়ক-নায়িকা। সেইসঙ্গে অনেক তারকা অংশ নেবেন সাপ খেলা, বালিশ বদল, নাগরদোলা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায়। বনভোজনে অংশ নেওয়া সকলেই অংশ নিবেন বিভিন্ন খেলাধুলায়।

এবারের বনভোজনে উপস্থিত থাকছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খান ঢাকায় থাকলেও শুটিংয়ের কারণে থাকছেন না এবারের আয়োজনে। ইতোমধ্যে মেঘবাড়ি রিসোর্টে উপস্থিত হয়েছেন- সোহেল রানা, ডিপজল, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন, আলেকজান্ডার বো, আমিন খান, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, নীড়, দিপালী, অমৃতা সহ আরও অনেকে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে নাচ পরিবেশন করবেন একঝাঁক নায়ক-নায়িকা। এছাড়া প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে এবারের বনভোজনে। সবাই ঘুরছে, মজা করছে, গান বাজনা উপভোগ করছে। এভাবেই সবাই আনন্দ করছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর