,

গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এর আগে দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।

শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।

তিনি বলেন, জনগণ ভোট নিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের ভোটে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। যারা আমাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন আমরা তাদের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নব-নির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর