,

জাফর ইকবালের ওপর হামলা: পুরস্কৃত হচ্ছেন কনস্টেবল ইব্রাহিম

news-image

সিলেট প্রতিনিধি : গত বছরের ৩ মার্চ দেশবরেণ্য লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর রহমান নামের এক যুবক। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময়ে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ফয়জুর মঞ্চে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে থেকে হঠাৎ তাঁর উপর হামলা চালায়।

এ সময় জাফর ইকবালের নিরাপত্তায় তিনজন পুলিশ সদস্য থাকলেও ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায় দুজনই ছিলেন মোবাইল হাতে ব্যস্ত। অন্যজন কনস্টেবল ইব্রাহিম। তিনি হামলাকারী ফয়জুরকে উদ্যত অবস্থায় দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে ইব্রাহিমের হাতে ছুরিকাঘাত করে। এরপর ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর।

এই হামলার ঘটনার সময় সাহসী ভূমিকার জন্য পুরস্কৃত হচ্ছেন সেই পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম ইসলাম।পুলিশ সপ্তাহ উপলক্ষে ইব্রাহিমকে ‘বিপিএম-সাহসিকতা’ দেয়া হচ্ছে।

সেদিন আহত হওয়া ইব্রাহিম বেশ কয়েকদিন সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে আবারো কাজে ফেরেন তিনি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর