,

ফের একসাথে শাকিব-ববি

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের সঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে তাঁর—‘হিরো দ্য সুপারস্টার’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজাবাবু’ ও ‘রাজত্ব’। মুক্তির অপেক্ষায় ‘নোলক’। এবার নতুন আরেকটি ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ইয়ামিন হক ববিকে—ইফতেখার চৌধুরীর ‘জঙ্গী’। কলকাতা থেকে ‘রক্তমুখী নীলা’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরে খবরটি জানালেন ববি। মার্চেই শুটিং।

ববি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রতিটি ছবি সুপারহিট ব্যবসা করেছে। দর্শক আমাদের পর্দা রসায়ন খুব পছন্দ করে। অ্যাকশন ঘরানার এই ছবি নির্মিত হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। পাণ্ডুলিপি হাতে পেয়েছি। গল্পটা বেশ জমজমাট। শেষ দৃশ্যের আগে দর্শক বুঝতেই পারবে না কী ঘটতে যাচ্ছে।’

পরিচালক ইফতেখার বলেন, ‘এখন ছবিটির প্রি-প্রডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছি। অ্যাকশন ঘরানার হওয়ায় অনেক কিছু ভেবে শুটিংয়ে নামতে হচ্ছে। বেশ কয়েকটি দৃশ্যে ভিএফএক্সের কাজ করতে হবে। সেগুলোরও প্রস্তুতি নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর