,

সারা আলি খানের স্বীকারোক্তি

news-image

বিনোদন ডেস্ক : প্রথম ছবি ‘কেদারনাথ’ তত ব্যবসা না করলেও পরের ছবি ‘সিম্বা’র বক্স অফিস আয় ছাড়িয়েছে ৩০০ কোটি রুপির বেশি। তাই ছবির অভিনেত্রী সারা আলি খানকে নিয়ে এখন নানা আলোচনা। বিশেষত তাঁর প্রেম নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহলের শেষ নেই। তবে অন্যদের মতো ধোঁয়াশায় রাখেননি সারা, অকপটে বলেছেন প্রেম নিয়ে। মাত্র কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, বলিউড থেকে বর বাছতে হলে রণবির কাপুরকে বাছবেন। অবশ্য ডেট করার জন্য তাঁর পছন্দের শীর্ষে আছেন কার্তিক আরিয়ান। মজা করে এসব তথ্য দিলেও এবার সত্যি সত্যি নিজের প্রথম প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। বলেছেন, কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের কথা। সে সময় দুজনের প্রেম নিয়ে নানা গুজব রটলেও মুখ খোলেননি কেউ। তবে ব্যাপারটি স্বীকার করলেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর, ‘এখন পর্যন্ত শুধু বীরের সঙ্গে প্রেম করেছি। যদিও এখন আমি সিঙ্গল। সেই সম্পর্কের কিছুই আর অবশিষ্ট নেই। আর এখন আমি অনেক ভালো আছি,’ বলেন সারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর