মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিবেশন কক্ষে শেখ হাসিনার পাশে বসছেন তোফায়েল, মতিয়া, আমু

news-image

নিউজ ডেস্ক : আজ বুধবার বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আওয়ামী লীগ সরকারের এবারের মেয়াদে মন্ত্রিত্ব না পেলেও জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। গত সংসদের মতোই প্রধানমন্ত্রীর পাশেই তারা বসবেন বলে জানা গেছে।

জানা গেছে, এ উপলক্ষে সংসদের অধিবেশন কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের আসন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এবার একদিকে আসন পাচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আর প্রধানমন্ত্রীর পেছনের সারিতে বসবেন মন্ত্রীরা। তাদের পেছনে বসবেন প্রতিমন্ত্রীরা।

আরো জানা গেছে, একাদশ সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পিকারের আসন পরিবর্তন হচ্ছে। এবার প্রধানমন্ত্রীর ডানদিকে তাঁকে আনা হচ্ছে। প্রথম সারিতে সৈয়দ আশরাফের আসনে এবার বসছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আসনে বসছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রীর ঠিক পেছনের আসনে বসবেন নতুন প্রধান হুইপ। তার পাশে আসছেন আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে আজ বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যারা সিনিয়র নেতা ছিলেন, যারা মন্ত্রী হননি প্রথম সারিতে তারা থাকবেন। সেখানে পরিবর্তন হচ্ছে না। সংসদ নেতার পেছনে মন্ত্রীদের দিলে প্রধানমন্ত্রীর জন্য সুবিধা হয়। উনি নির্দেশনা দিতে পারেন। আমরা এবার চেষ্টা করেছি প্রধানমন্ত্রীর পেছনে মন্ত্রীদের দিতে। তাদের পেছনে প্রতিমন্ত্রীদের দিতে।’ কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক