,

দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘প্রেসিডেন্ট’ গুয়াইদোর বিরুদ্ধে

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভে বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ছবি: চ্যানেল নিউজ এশিয়া।

ভেনিজুয়েলায় নিজেকে প্রেসিডেন্ট দাবিকারী বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিমকোর্ট। একই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে। বিবিসি।

রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও যুক্তরাষ্ট্র সমর্থিত গুয়াইদোর মাঝে ক্ষমতার দ্বন্দ্ব চলার মাঝে এই আদেশ দিলো সুপ্রিমকোর্ট। এর মধ্য দিয়ে দেশটির আদালতও জড়িয়ে পড়লো বিতর্কে।

বিবিসি জানায়, ভেনিজুয়েলার সুপ্রিমকোর্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত। মঙ্গলবার মাদুরোর অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে পদক্ষেপের চেয়ে আবেদনের পর দ্রুত দেশত্যাগে নিষেধাজ্ঞা ঘোষণা করে শীর্ষ আদালত।

গত সপ্তাহে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। সেখানে শপথও নেন তিনি।

গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশও গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেয়।

অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করে রাশিয়া, চীন, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর