,

ফিলিপাইনে মসজিদে গ্রেনেড হামলা, ২ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের একটি মসজিদে বুধবার গ্রেনেড হামলায় দু’জন নিহত হয়েছে। একটি ক্যাথোলিক চার্চে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এই হামলা চালানো হলো। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা জাম্বোয়াঙ্গা নগরীতে এই হামলা সম্পর্কে বলেন, ‘একটি মসজিদে গ্রেনেড হামলায় দু’জন নিহত ও অপর চারজন আহত হয়েছে।’ মিন্দানাওয়ের ওই মসজিদে হামলার সময় তারা সেখানে ঘুমিয়ে ছিল।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জোলো দ্বীপের একটি গির্জায় রোববারের বোমা হামলায় ২১ জনের প্রাণহানির পর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকার মধ্যেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) গির্জায় হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ মসজিদে বুধবারের গ্রেনেড হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ক্ষমতাসীন দলের আঞ্চলিক নেতা মুজিভ হাতামান বলেন, ‘এই ধরনের হত্যাকাণ্ডের কোন ক্ষতিপূরণ নেই। প্রার্থনারত মানুষের উপর হামলা একেবারে কাপুরুষের কাজ।’

তিনি আরো বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে একসাথে শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর