,

গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

news-image

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাগরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাথুরা গ্রামের মজনু মিয়ার বাড়িতে ৮-১০ জন প্রবেশ করে। পরিবারের সদস্যদের জিম্মি করে তারা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। পরে ডাকাত সদস্যরা একই গ্রামের ইয়ামিনের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করে। বিষয়টি অন্যরা জানতে পারলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। গ্রামবাসী ডাকাত সদস্যদের চারদিন থেকে ফিরে ফেলে। পরে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর হাতে দুইজন ধরা পড়ে। এ সময় গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কালিগঞ্জের উলুখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম মাওলা জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ‍উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর