,

১০ বছর পরপর বাংলাদেশের জাতীয় নির্বাচন করার প্রস্তাব আ.লীগ নেতার

news-image

ডেস্ক রিপোর্ট : দেশ উন্নত না হওয়া পর্যন্ত প্রতি ১০ বছর পরপর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। গতকাল মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রস্তাব করে সবার মতামত জানতে চেয়েছেন তিনি।

এমন প্রস্তাবের কারণ ব্যাখ্যা করে সিদ্দিকুর রহমান বলেছেন, নির্বাচন খুবই ব্যয়বহুল। নির্বাচনে বহু জীবনহানির ঘটনা ঘটে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি ‘সাশ্রয়’ ও ‘অমূল্য জীবন’ রক্ষার জন্য ১০ বছর পরপর নির্বাচন করার জন্য তাঁর প্রস্তাব তুলে ধরেন।

ফেসবুক পোস্টে সিদ্দিকুর রহমান লিখেছেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন খুবই ব্যয়বহুল এবং অসাবধানতাবশত জীবনহানি ঘটে। গত নির্বাচনেও ১৪ জন মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে একটি বিকল্প চিন্তা করা যায় কি না, যাতে করে সাশ্রয় হবে এবং অমূল্য জীবন রক্ষা পাবে। গত ২০ বছর জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের বেশির ভাগই দুইয়ের অধিকবার নির্বাচিত হয়েছেন। আগামী ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ না পর্যন্ত প্রতি ১০ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিবেচনার জন্য আবেদন রাখছি। এ ব্যাপারে সবার মন্তব্য প্রত্যাশা করছি।’ফেসবুকে দেওয়া পোস্টফেসবুকে দেওয়া পোস্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর