,

একাদশ সংসদ বসার দিনে বিএনপির ‘প্রতিবাদী’ মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সেলিমা রহমান, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জহিরউদ্দিন স্বপন, আবদুস সালাম আজাদসহ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

প্রেসক্লাবের সামনের ফুটপাতে সারি বেধে দাঁড়ানো মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে কারাবন্দী নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে প্রেসক্লাবের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে। অন্যদিকে মাত্র ছয়টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।

একাদশ সংসদের এমপিদের নিয়ে বুধবার বিকেল ৩টায় বসছে প্রথম অধিবেশন। তবে বিএনপির বিজয়ী প্রার্থীরা এখনও শপথ নেননি। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও তারা সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর