,

ক্যাটরিনা কাইফ পাত্রের অভাবে বিয়ে করতে পারছেন না!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে বিয়ের সানাই বেজেই চলছে। বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জুনিয়র বহু অভিনেত্রী বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু ক্যাটের বিয়ের খবরই নেই।

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করেন ক্যাটরিনা। এ সম্পর্কও টিকেনি। দুজনের বিচ্ছেদের পর কিছু দিন একাকিত্বে ছিলেন। এর পর সালমান খানের সঙ্গে বন্ধুত্ব হয়। সেই সম্পর্কের গভীরতা নিয়ে যদিও এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যদিও দুজন আগের সম্পর্কেই ফিরে যান, তবে কেন বিয়ে করছেন না- এমন প্রশ্ন বলিপাড়ায় ঘুরপাক খাচ্ছে।

আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া, সোনাম কাপুর বলিউডের একের পর এক অভিনেত্রী মালাবদল করে সাতপাক ঘুরে বিয়ে সেরে ফেলেছেন গত এক বছরে। কিন্তু বিয়ের নাম মুখেই নিচ্ছেন না ক্যাটরিনা কাইফ। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাটরিনা নিজেই।

ক্যাটরিনা বলেন, বিয়ে কোনো ভাবনাচিন্তার বিষয় নয়। বিয়ে করে ফেলতে হয়। শুধু তাই নয়, একজনের সিদ্ধান্তে কখনও বিয়ে হয় না। বিয়ে করতে হলে দুজনের মতামত সবসময় সমান জরুরি। তাই সঠিক সময় হলে, বিয়ে হয়ে যাবে। এটি কেউ আগে থেকে বলে রাখতে পারে না। আর তাই, বিয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়।

ক্যাটরিনার এ উত্তরে কানাঘুষা শুরু হয়েছে যে, তা হলে পাত্র স্বল্পতায় ভুগছেন ক্যাটরিনা? এই সুদর্শনীর কপালে সেই যোগ্য পাত্র জুটবে কবে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর