,

অবশেষে পাসপোর্ট ফেরত পেলেন বাবুনগরী

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ ৫ বছর পর অবশেষে জব্দকৃত পাসপোর্ট ফেরত পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর শাহবাগ বারডেম হাসপাতালে এসে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আল্লামা বাবুনগীর হাতে পাসপোর্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা কারী আতাউল্লাহ বিন হাফিজি ও আল্লামা বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এর আগে সকাল ১০টার দিকে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে ফোনালাপে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

হেফাজত আমিরের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দিয়ে বলেছিলেন, আলোচনা করে আজকের (মঙ্গলবার) মধ্যেই বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে।

রাত ৮টার দিকে মোবাইল ফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।

বর্তমানে আল্লামা বাবুনগরী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে বলে জানা গেছে।

গত শনিবার বিকালে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থবোধ করলে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এনে খিলগাঁও খিদমাহ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে জব্দকৃত পাসপোর্ট ফেরত ও বিদেশের উন্নত চিকিৎসার দাবিতে মঙ্গলবার বাদ আছর ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী সমর্থক পরিষদ’ এর ব্যানারে হেফাজত ইসলামের নেতারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ব্যাপক আলোচনায় আসে ২০১৩ সালে। কথিত নাস্তিক ব্লগারদের বিচার চেয়ে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ করে সাংগঠনিক শক্তির জানান দেয় হেফাজত। তবে ওই বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর সংগঠনটির মহাসচিব আল্লামা বাবুনগরী গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তার পাসপোর্টটি জব্দ করা হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর