,

শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে গরু উপহার দিলেন ডিপজল

news-image

অনলাইন প্রতিবেদক : প্রতিবারের মতো এবারও বার্ষিক বনভোজনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামীকাল বুধবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে বসছে তারকাদের এই মিললমেলা। বনভোজনে নানা পদের খাবার নিয়ে সাজানো ভোজন পর্বে থাকছে গরুর মাংসও। আর সেই মাংসের যোগান দিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

মঙ্গলবার বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে লাল ও কালো রঙের দুটি গরু দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, দুটি গরুই বনভোজন উপলক্ষে সমিতিকে উপহার দিয়েছেন ডিপজল।

প্রতিবারের মতো এবারও বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, পিকনিকে নবীন-প্রবীন চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হবে পিকনিক স্পট। সেখানে হাজির থাকবেন নায়ক-নায়িকারা

ডিপজলকে অভিভাবক সম্বোধন করে তিনি আরও বলেন, ডিপজল ভাইকে বিপদে আপদে সবসময়ই পাশে পাই। এবারের পিকনিকে তিনি দুটি গরু উপহার দিয়েছেন আমাদের। তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর