,

যুক্তফ্রন্টের ২১ নেতা প্রধানমন্ত্রীর চা-চক্রে যাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শুভেচ্ছা বিনিময় এবং চা-চক্রে’র আমন্ত্রণে সাড়া দিয়েছে বিকল্পধারা ও যুক্তফ্রন্ট। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ জোটের ২১ জন নেতা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।

বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বি. চৌধুরীর নেতৃত্বে গণভবনে যাবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টি সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।

এর আগে সোমবার (২৮ জানুয়ারি) বি. চৌধুরীসহ বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদা আলাদাভাবে আমন্ত্রণপত্র আসে গণভবনের। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর