,

রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের পুলপাড়ের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আমির হোসেন ইয়ামিনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় ছাত্রীটিকে উত্যক্ত করতো ইয়ামিন। মঙ্গলবারও স্কুলে যাওয়ার পথে ইয়ামিন কথা আছে বলে ওই ছাত্রীকে পুলপাড়ে তার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাসায় গিয়ে পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে মা বাদী হয়ে থানায় মামলা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেছেন। এর পরিপ্রক্ষিতে আমির হোসেন ইয়ামিনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর