,

কুষ্টিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাই নিহত

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় মৃত মশিউর রহমান মনার ছেলে মুস্তাকিম (২২) ও মিরপুর উপজেলার বাড়াদি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাজিদ (২৩)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভেড়ামারা থেকে আল্লারদর্গাগামী দুই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় বালিভর্তি ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর