,

দিনভর মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে বান্ধবীকে গণধর্ষণ

news-image

খুলনা প্রতিনিধি : স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল এক ছাত্রী। কিন্তু পথে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখায় তারই এক বন্ধু। তার সঙ্গে সারা দিন মোটরসাইকেলে ঘুরে বেড়ায় সে। পরে ওই বন্ধুই আরও দুজনকে সঙ্গে নিয়ে তাকে গণধর্ষণ করে।

সোমবার রাতে খুলনার মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর অবস্থায় দশম শ্রেণির ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আফিল জুট মিলের সাবেক এক শ্রমিকের মেয়ে ওই ছাত্রী। সোমবার সকালে সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর সাগর নামে তার এক বন্ধু তাকে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে বেড়ায়।

সন্ধ্যার পর ওই ছাত্রীকে আফিল জুট মিল এলাকায় নিয়ে যায় সাগর। সেখানে সে ও তার দুই বন্ধু বিল্লাল এবং সফিক মিলে ওই ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে যায়। পরে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

গণধর্ষণের শিকার ওই ছাত্রীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর