,

ববি দেওল ফাঁস করলেন অজয় দেবগনের গোপন কথা!

news-image

বিনোদন ডেস্ক : কলেজে পড়ার দিনগুলোতে যে অজয় দেবগন ও ববি দেওল পরস্পরকে চিনতেন, এটা অনেকেই জানেন না। সম্প্রতি সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ও অজয় দেবগনের অনেক গোপন কথাই ফাঁস করলেন ‘সোলজার’ খ্যাত বলিউড অভিনেতা ববি দেওল।

কলেজের দিনগুলোতে অজয়ের বাবা বীরু দেবগন (অ্যাকশন ডিরেক্টর ছিলেন) ছেলের জন্য একটি জিমনেশিয়াম গড়েছিলেন। যা হোক, সে সময় জিমের ব্যাপারে অজয়ের কোনো আগ্রহই ছিল না। আর সে কারণে বাবার সঙ্গে প্রতারণাও করতেন অজয়। কীভাবে? বাবা জিমে ঢোকার ঠিক একটু আগে নিজের গায়ে জল ছিটিয়ে নিতেন, যাতে বাবা বুঝতে পারেন জিম করেই ঘেমেছে তাঁর ছেলে!

ববি বলেন, ‘মনে আছে, যখন কলেজে পড়তাম, অজয় কখনো জিমে যেত না। ওর বাবা ওর জন্যই একটি জিম বানিয়েছিল। আমি প্রতিদিন সেখানে যেতাম, ওর সঙ্গে দেখা হতো। ওর বাবা ঢোকার ঠিক আগে আগে ও তড়িঘড়ি করে গায়ে জল ছিটিয়ে দিত, যাতে দেখে মনে হয় খুব ঘেমেছে। সে খুব দুষ্টু ছিল। আমি জানতামই না সে আমার শরীরের কাঠামোকে ঈর্ষা করে। কিন্তু এখন ফিটনেসের জন্য অজয় খুব পরিশ্রম করে।’

গত ২৭ জানুয়ারি ছিল ববি দেওলের ৫০তম জন্মদিন। পারিবারিকভাবেই এই বিশেষ দিনটি উদযাপন করেছেন এই তারকা। পঞ্চাশ ছুঁয়ে কেমন অনুভূতি ববির? একই সাক্ষাৎকারে ববি বলেন, ‘অসাধারণ অনুভূতি। এই চেহারা আর ফিটনেস ধরে রাখতে সত্যিই খুব পরিশ্রম করেছি। তো এর জন্য যা প্রশংসা পেয়েছি, সব ভালো লেগেছে।

আমি এখনো ভালো কাজের জন্য অপেক্ষা করি। প্রধান কারণ হলো, ইন্ডাস্ট্রিতে ফিট থাকতেই হবে; কারণ অন্য কিছুই নয়, এটা ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে। যদি না থাকা যায়, তবে সব ধরনের নেতি মনে বাসা বাঁধবে। আমি সামনের দিনগুলোতেও সুদর্শন থাকতে চাই।’

ববি দেওলকে সর্বশেষ সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস-৩’ ছবিতে দেখা যায়। তো এই ছবিতে কাজের ব্যাপারে অনুপ্রেরণা কার? ‘হ্যাঁ, এটা করার আগে অনেক কথা বলেছি মামুর (সালমান খান) সঙ্গে। সে আমাকে সত্যিই অনেকখানি প্রভাবিত করেছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর