,

বাংলাদেশেই এলজি ও স্যামসাং পণ্য শিগগিরই উৎপাদন করবে

news-image

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি এলজি ও স্যামসাং শিগগিরই বাংলাদেশেই তাদের পণ্য উৎপাদন করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত হু ক্যাং।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। এর ফলে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হবে আর দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও কমবে বলে মন্তব্য করেন কোরিয়ান রাষ্ট্রদূত।

দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত দেশে উন্নীত হওয়ার বিস্ময়কর সাফল্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে বলে রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা, কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ তৈরি ও বাংলাদেশের শিল্পখাতে বিশেষ করে তৈরি পোশাক খাতের উন্নয়নে সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রদূত হু জানান, দিক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এস কে গ্রুপ বাংলাদেশে এলপিজি টার্মিনাল স্থাপনের কাজ করতে যাচ্ছে। এটি হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ ও প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমানো যাবে।

রাষ্ট্রদূত হু কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক উদ্যোগের সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। পররাষ্ট্রমন্ত্রীও রোহিঙ্গা সংকটে মানবিক ও রাজনৈতিক সহযোগিতার জন্য দক্ষিণ কোরীয় সরকারকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর