,

কুকুরের আক্রমণে মারা গেল পৃথিবীর নিঃসঙ্গতম হাঁসটি

news-image

অনলাইন ডেস্ক : একদল কুকুরের আক্রমণে মারা গেল পৃথিবীর নিঃসঙ্গতম হাঁস হিসেবে পরিচিতি পাওয়া ত্রেভর। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউইয়ে ছিল এ হাঁসের বাস। সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে এটি।

হাঁসটির মৃত্যুর খবরে নিউইয়ের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কারণ, দেশটিতে এ প্রজাতির হাঁস শুধু এটিই ছিল। ২০১৮ সালে হাঁসটি ছোট্ট এ দ্বীপ রাষ্ট্রে যায়। তবে কিভাবে সে সেখানে যায়, সেটি স্পষ্ট নয়। হাঁসটি রাস্তার পাশে একটি ডোবায় থাকত। স্থানীয় লোকজন তাকে নিয়মিত খাবার খাওয়াতেন।

নিউইয়ের চেম্বার অব কমার্সের প্রধান ও ত্রেভরের হয়ে ফেসবুক চালানো রায়ে ফাইন্ডলে বলেন, ‘গত বছরের জানুয়ারিতে বড় ধরনের ঝড়ের পর ত্রেভরের দেখা মেলে। হয়তো সে ঝড়ের তোড়ে বা উড়ে এখানে এসেছে।

আমাদের ধারণা, হাঁসটি নিউজিল্যান্ড থেকে এসেছে। তবে প্রশান্ত মহাসাগরের অন্য কোনো দ্বীপ থেকেও সে আসতে পারে। সে যেখান থেকেই আসুক না কেন, অনেকের মন কেড়েছিল।’ তিনি বলেন, ‘হাঁসটির দেখা মেলার পর থেকে আমি সব সময় গাড়িতে ওটস রাখতাম।

পথে নেমে তাকে খাইয়ে কাজে যেতাম। কাজ থেকে ফেরার পথে আবার খাওয়াতাম। সেই বিষয়টা মিস করব। আমার মতো আরও অনেকের হৃদয় কেড়েছিল সে। আমরা সবাই তার শূন্যতা অনুভব করব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর