,

চিত্রনায়িকা আইরিনের ফেসবুক আইডি হ্যাক

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা আইরিনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সম্প্রতি তাঁর আইডি হ্যাক করে একটিউ সংঘবদ্ধ চক্র অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলে আইরিন ফোন করে কালের কণ্ঠকে জানান। অন্যদিকে ইনস্টাগ্রামে সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। শুধু সক্রিয়ই নয়, রীতিমতো বোল্ড ছবি পোস্ট করে ভড়কে দিয়েছেন আইরিন।

ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে আইরিন বলেন, ‘আমার ফেসবুক আইডি চালু রয়েছে কিন্তু সেটা আমার হাতে নেই, চাল্লাচ্ছে অন্য কেউ। তারা আমার হয়ে ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্নজনের সাথে চ্যাটিং করছে কথা বলছে এবং কৌশলে টাকা-পয়সা চাচ্ছে। অনেকেই হয়তো বিশ্বাস করতেও শুরু করেছেন যে সেটা আমি।’

একই কথা ইনস্টাগ্রামেও জানিয়েছেন আইরিন। এরপর একটি বোল্ড ছবি পোস্ট করেছেন আইরিন। যেখানে তাঁকে এইটি সুইমিংপুলে সুইমস্যুটে দেখা যাচ্ছে। একাধিক আইরিনকে ‘আবেদনময়ী’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন। এর আগেও অবশ্য তিনি রীতিমতো বোল্ড লুকের একাধিক ছবি পোস্ট করেছেন।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

বর্তমানে এই নায়িকা হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ‘সেইভ লাইভ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর