,

মিমি মার্শাল আর্ট কেন শিখছেন?

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন এই নায়িকা। চলছে নিয়মিত এক্সারসাইজ, রুটিন মাফিক ডায়েট। এছাড়া অভিনয়ের চর্চা তো করছেনই।

পরিচালকের কথা মাফিক মার্শাল আর্টও শিখছেন মিমি। মোট কথা ভোর থেকে রাত অবধি কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যাচ্ছে নায়িকার দিনরাত্রি।

পরিচালক অরিন্দম শীল ‘খেলা যখন’র ওয়ার্কশপ শুরু করেছেন। আর এই ছবির ব্যস্ত রয়েছেন মিমি।

ছবিটি নিয়ে অরিন্দম কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘আমরা ছবিটার নাম পরিবর্তন করব। খুব তাড়াতাড়ি ঘোষণা করব নতুন নাম। এখন দামিনী ওয়ার্কশপ করাচ্ছে। আমি দুদিন বন্ধ রেখেছি। মিমি মার্শাল আর্ট শিখছে। শারীরিক কসরত চলছে। তনুশ্রী ভায়োলিন শিখছে। ভালো হচ্ছে ওয়ার্কশপ।’

আনন্দবাজার পত্রিকাকে মিমির চরিত্র নিয়ে জানান, মিমির চরিত্রটি চ্যালেঞ্জিং। তার ক্যারিয়ারেও কঠিন চরিত্র। সব মিলিয়ে এক অচেনা মিমিকে দর্শক পর্দায় দেখবেন।

‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মিমি। ‘বোঝে না সে বোঝে না’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি।

এরপর ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘শুধু তোমারি জন্য’, ‘গল্প হলেও সত্যি’, ‘খাদ’, ‘জামাই ৪২০’, ‘কাঠমাণ্ডু’, ‘কেলোর কীর্তি’, ‘গ্যাংস্টার’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন মিমি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর