,

দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও বিনিয়োগে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রবাসী দিবস পালন করা হয়েছে। এবিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এনিয়ে গবেষণাও হয়েছে। প্রবাসী দিবস পালনের জন্য বছরের কোন দিনটি নির্ধারণ করা হবে, তার জন্য যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। এ বিষয়ে আরও গবেষণা ও আলোচনা করে দিবসটি ঠিক করতে হবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (২৮ জানুয়ারি) এনআরবি বা প্রবাসী বাংলাদেশি দ্বিতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও বিনিয়োগে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে। এজন্য প্রবাসীদের প্রতি তাদের জীব্ন বৃত্তান্ত সংশ্লিষ্ট দূতাবাসে জমা দিতে অনুরোধ করা হলো।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন ২০৩০ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়া হবে। আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে।

আবদুল মোমেন বলেন, প্রবাসীরা দেশের একটি বড় শক্তি। প্রতিবছর প্রবাসীরা দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছেন। প্রবাসীরা চাইলে আরও বেশি অবদান রাখতে পারেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর