,

অপু বিশ্বাস ব্যাডমিন্টন খেললেন

news-image

বিনোদন প্রতিবেদক : কোনো সিনেমার দৃশ্য নয়, এবার সত্যি সত্যিই ব্যাডমিন্টন খেললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল সন্ধ্যায় এফডিসির আঙিনায় র‌্যাকেট হাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর খেলেছেন ‘সেলিব্রেটি ব্যাডমিন্টন লিগ’ (সিবিএল) প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে। কোর্টের ওপাশে ছিলেন চিত্রনায়ক সানজু জন, জয় চৌধুরীসহ বেশ কয়েকজন।

এ প্রসঙ্গে  অপু বিশ্বাস বলেন, ‘তারকাদের জন্য এটি দারুণ একটি আয়োজন। এমন আয়োজন আরও দরকার। খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি।’

ব্যাডমিন্টন খেলছেন অপু

ব্যাডমিন্টন খেলছেন অপু

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের (বিএফডিসি) ইতিহাসে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হলো। এতে নিয়েছেন একঝাঁক তারকা শিল্পী।

নূর ক্রিয়েশনস আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২টি দল। এ তালিকায় আছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, ক্লোজআপ তারকা লিজা, প্রযোজক আব্দুল আজিজ, নায়ক ইমন, বাপ্পী চৌধুরী, শওকত আলী ইমন, রাজিব, নায়ক নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাঞ্জু জন, আশিক, আহমেদ হুমায়ূন, তানভির তারেক, মানজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজালসহ অনেকে। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এর ফাইনাল ম্যাচ।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও এলআরবি ব্যান্ডের দলনেতা আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর