,

প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ নিলেন বিদেশি কূটনীতিকরা

news-image

নিউজ ডেস্ক : শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-চক্রে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে ২৮ জানুয়ারি, সোমবার বিকেলে এ চা-চক্রের আয়োজন করা হয়।

বিকেল সাড়ে তিনটার আগে থেকেই অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে আসতে শুরু করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রধানমন্ত্রী বিকেল চারটার কিছু পর অনুষ্ঠানস্থলে আসেন। ঘুরে ঘুরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় কূটনীতিকরাও ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, চীন, ভারত, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ভ্যাটিক্যান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা-চক্রে অংশ নেন।

ফুচকা, চটপটি ছাড়াও বিদেশি অতিথিদের আপ্যায়নের তালিকায় ছিলো ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি পিঠা, কদমা, মোয়া, মুরালিসহ বিভিন্ন ধরনের পিঠা। এছাড়া নানা জাতের ফল, মুরগি, খাসি ও গরুর কাবাব, চা-কফিসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারও ছিলো অতিথিদের পাতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর