,

খারাপ পুলিশ শনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ : সিএমপি কমিশনার

news-image

অনলাইন ডেস্ক : খারাপ পুলিশ শনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, ‘খারাপ পুলিশের পক্ষে আমাদের কোনো অবস্থান নেই। আমরা খারাপের পক্ষে নই।’

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সিএমপি কমিশনার এসব কথা বলেন।

কোনো টাউট-দালালের স্থান থানায় হবে না উল্লেখ করে কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘মানুষের মধ্যে যেমন ভালো-খারাপ আছে, আমাদের পুলিশের মধ্যেও ভালো-খারাপ আছে। জনগণের সহায়তা নিয়ে খারাপ পুলিশ শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। থানায় হবে ভালো মানুষের আসার জায়গা।’

পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নগরীর প্রবর্তক মোড়ে এ অনুষ্ঠান আয়োজন করে পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটি। কমিটির আহ্বায়ক শামছুল আলম শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর