,

শাহরুখ তার স্ত্রী গৌরীকে প্রথম কী উপহার দিয়েছিলেন?

news-image

বিনোদন ডেস্ক : ২৭ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেন বলিউড বাদশা শাহরুখ খান। হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পরান কিং খান। দিনটি ছিল ১৯৯১ সালের ২৫ অক্টোবর।

১৯৯১ সালে গাঁটছড়া বাঁধলেও শাহরুখ-গৌরীর পরিচয় পর্বটা হয়েছিল ১৯৮৪ সালে, যখন তারা দুজনই স্কুলে পড়তেন। তখন শাহরুখের বয়স ছিল ১৯, আর গৌরীর মাত্র ১৪ বছর। একটি অনুষ্ঠানে তাদের প্রথম সাক্ষাৎ হয়। প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়ে গিয়েছিলেন শাহরুখ। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে তাদের সম্পর্কে। কিন্তু সব চড়াই-উতরাই পেছনে ফেলে ঠিকই একে অপরের জীবনসঙ্গী হয়েছেন সফল এ প্রেমিক যুগল।

আর এই প্রেমের কথা যখন আসে, তখন আসে উপহারের কথাও। গৌরীকে প্রথম কী উপহার দিয়েছিলেন শাহরুখ? একথা তার ভক্তদের জানতে ইচ্ছে হয় বৈকি।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি হীরার জুয়েলারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে সে বিষয়েই মুখ খুলেছেন গৌরী। শাহরুখ তাকে সর্বপ্রথম কী উপহার দিয়েছিলেন জানতে চাওয়া হলে গৌরী জানান, তাকে প্রথম বিয়েতে সোনার আংটি উপহার দিয়েছিলেন শাহরুখ।

গৌরী তার মেয়েকে বিয়েতে কী উপহার দেবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মায়ের বিয়ের পোলকি সেট, যেটা উনি নিজের বিয়েতে পরেছিলেন,পরে ওটা আমায় দেন, সেটাই আমি সুহানাকে বিয়েতে দেব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর