,

ঐক্যফ্রন্ট এখনও অটল সংসদে না যাওয়ার সিদ্ধান্তে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল আছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘প্রহসনের এই নির্বাচনে সংসদে যাওয়ার কোনো মানে নেই। খালেদা জিয়ার জামিনে আইনি বাধা না থাকলেও সরকারের ইচ্ছেয় তাকে জেলা রাখা হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কোনো পুলিশ সরকারের বিরুদ্ধে গেলেও তাকে আক্রমণের মুখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি যেন কেউ দেখার নেই, শোনার নেই। প্রতিদিনই বাড়ছে খুন, গুম, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা। ’

আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনের প্রয়োগের বদলে ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের প্রতাপে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।’

এ সময় আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর