,

এখন দুই কোটি হাঁকান সেই প্রিয়া!

news-image

বিনোদন ডেস্ক : প্রথম ছবিটিই এখনো মুক্তি পায়নি প্রিয়া প্রকাশ ভারিয়ারের। এরই মধ্যে তাঁকে নিয়ে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে। এক চোখের ইশারায় ভারতবর্ষ মাতানো নবাগত এই নায়িকা সম্প্রতি এক চলচ্চিত্রে অভিনয়ের সম্মানী চেয়েছেন দুই কোটি রুপি। শুনে রীতিমতো ভিরমি খেতে বসেছিলেন প্রযোজক।

প্রিয়া প্রকাশ অভিনীত মালয়ালাম ছবি ‘উরু আডার লাভ’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। ছবিটির টিজার হিসেবে অনলাইনে মুক্তি পায় ওই ছবির গানের একটি বিশেষ দৃশ্যে। সেখানে এক চোখের রোমান্টিক ইশারার দৃশ্যটি ভাইরাল হয়ে গিয়েছিল। এরই মধ্যে বলিউডে অভিষেকের তোড়জোড় চলছে তাঁর। জনপ্রিয় এক নায়িকার চরিত্র নিয়ে বলিউড ছবি ‘শ্রীদেবী বাংলো’য় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেখানেও চমক। ছবির নাম ও টিজার প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন প্রিয়া। শ্রীদেবীর স্বামী বনি কাপুর ছবিটির প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীসহ সবার নামে উকিল নোটিশ পাঠিয়েছেন। কেননা, ‘শ্রীদেবী বাংলো’র টিজার দেখে তাঁর মনে হয়েছে, ছবির গল্পটি শ্রীদেবীকে ঘিরে।

সেখানেই শেষ নয়। শোনা যাচ্ছে তেলেগু পরিচালক বিক্রম কুমার তাঁর পরের ছবির প্রধান নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন প্রিয়াকে আর সেই ছবির প্রধান চরিত্রে থাকবেন তেলেগু নায়ক ন্যানি। ছবির জন্য অডিশন ও প্রাথমিক পরীক্ষা দিয়ে ফেলেছেন প্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে নিজের প্রথম তেলেগু ছবিটির শুটিং তিনি শুরু করবেন ফেব্রুয়ারি মাস থেকেই।

এরই মধ্যে প্রযোজক দিল রাজু একটি ছবির প্রস্তাব দিয়েছিলেন প্রিয়াকে। একের পর এক ছবিতে কাজ করার প্রস্তাব পেয়ে প্রিয়া রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। শুরুতে তাই রাজুর কাছে সম্মানী হিসেবে তিনি দুই কোটি রুপি দাবি করেছিলেন। পরে অবশ্য বাস্তবতা বুঝে সম্মানীর পরিমাণ কমিয়েছেন তিনি। হয়তো সবাই তাঁকে বুঝিয়ে বলেছেন, শুরুতে এত টাকা সম্মানী চাইতে নেই। ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর