,

সৌদি আরবগামী বড় ভাই বিদায় জানাতে এসে প্রাণ গেল ভাই-ভগ্নিপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। কিন্তু শেষ পর্যন্ত বিদায় জানাতে পারেননি তারা। বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের জীবন।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ডালিম ও মোবারক। আজ সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট; তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন তারা। কিন্তু বিমানবন্দরের প্রবেশ মুখে দুর্ঘটনায় নিহত হন তারা।

এদিকে খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। মা আর সদ্য বিবাহিত বোনকে কী জবাব দেবেন তা ভেবে বাকরুদ্ধ তিনি।

নিহতের বড় ভাই রুবেল বলেন, ‘সৌদি আরব যাওয়ার জন্য আমার সঙ্গে ছোট ভাই ও বোন জামাই ছিল। আমারে রুমে শুইয়ে রেখে ওরা বাইরে ঘুরতে গেছিলো। আমার কাল ফ্লাইট। আমি কাল কীভাবে বিমানে উঠবো।’

পুলিশ জানায়, ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে দুজনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটলিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সংযোগস্থলে একটি মাইক্রোবাসকে প্রথম ট্রাকটি আঘাত করে। পালাতে গিয়ে বামদিকে ট্রাকটি ঢুকিয়ে দেয়। আসার সময় দুজন পথচারীকে চাপা দেয়।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর