,

পরপর দু’বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ

news-image

নিউজ ডেস্ক : পরপর দু’বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় ফের হইচই পড়ে গেছে ভারতের মুম্বাইয়ে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন নাবালকও আছে।
পুলিশ জানায়, ওই মহিলা এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখনই তাকে আটকে ধর্ষণ করা হয়। ওই মহিলা একজন বিধবা। সোমবার রাত ১১টা ৩০ মিনিটে তিনি ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে তিনজনের বয়স ১৭, ১৯ ও ২১ বছর। তারা ওই মহিলাকে কাঁধে তুলে গাড়ির পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই পালাক্রমে ধর্ষণ করা হয়।

ঘটনার পর মহিলা বাড়ি ফেরার চেষ্টা করলে একই রাস্তায় এক কিলোমিটার দূরে মহিলাকে আবার থামিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মহিলার মাথায়ও আঘাত লাগে। গুরুতর অবস্থায় মহিলা বাড়িতে ফেরেন। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সকদের তা জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন নিজের দোষও স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর