,

ব্যর্থ সালমান সবাইকে ছাড়িয়ে গেলেন

news-image

বিনোদন ডেস্ক : বছরের পর বছর বলিউডে চলছে তিন খানের রাজত্ব। সালমান খান, শাহরুখ খান ও আমির খানে সিনেমা মুক্তি পেলেই কেঁপে ওঠে বক্স অফিস। কিন্তু গেল বছরটা ছিল না তাদের অনুকূলে। সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ ও শাহরুখ খানের ‘জিরো’ তিন সিনেমাই তেমন সাড়া জাগাতে পারেনি গত বছর। বক্স অফিসে ব্যর্থ হয়েছিলেন তিন জনই।

এরপরও সুখবর নিয়ে এলেন সালমান খান। গেল বছরে ভক্তদের পছন্দের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন ভাইজান সালমান খান। সম্প্রতি এক জরিপের ফলাফলে তা উঠে এসেছে। সিনেমা ব্যবসা সফল না হওয়ার কোনে প্রভাব পড়েনি ভক্তমনে। ভক্তির আসনে তিনি নাম্বার ওয়ান। একটি জরিপ তার প্রমাণ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি জরিপ করে। জরিপে পাঠকদের কাছে প্রশ্ন ছিল ‘আপনার মতে ২০১৮-র এক নম্বর হিরো কে?’ এতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সালমান খান। অয়ক্ষ কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মত জনপ্রিয় তারকারা এই তালিকায় অনেক পিছিয়ে।

উত্তরে ৯ শতাংশেরই রায় গেছে সালমানের দিকে। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খান পেয়েছেন ৭ শতাংশ ভোট। তবে জরিপে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। ৫ শতাংশ ভোট পেয়ে তিনি অগ্রজদের কাছাকাছি আছেন। ধারণা করা হচ্ছে, রণবীরের ‘সিম্বা’ এই জাদুকরী ফল এনে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর