,

কুমিল্লার রাফসান ৪৯ দিনেই কোরআনে হাফেজ

news-image

কুমিল্লা প্রতিনিধি : স্মরণশক্তির জোড়ে মুখস্থ করার মতো অস্বাভাবিক নানা ঘটনার কথা প্রায়ই শোনা যায়। তেমনই এক বিস্ময় বালক কুমিল্লার ৯ বছরের মো. রাফসান মাহমুদ জিসান। মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ হয়ে বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে অদম্য এই মেধাবী শিশু।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে রাফসান। সে শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগ থেকে অনন্য এ কীর্তি গড়েছে।

ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হিফজ বিভাগের শিক্ষক জামাল উদ্দিন জানান, রাফসান দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। ৪৯ দিনে কোরাআনের ৩০ পারাই মুখস্থ করেছে।

তিনি বলেন, ‘গত বছরের নভেম্বরের ২ তারিখে রাফসানকে কোরআন শরিফের ৩০তম পারা মুখস্থ করতে দেই। দিন শেষে রাফসান গড়গড় করে ৩০তম পারাটি মুখস্থ বলে দেয়। এতে অবাক হলেও হয়ত আগে থেকেই পারাটি তার মুখস্থ ছিল ভেবে পরেরদিন আবার তাকে প্রথম পারা মুখস্থ করতে দেই। একইভাবে সে দ্রুত ওই পারাটিও মুখস্থ বলে দেয়। এভাবে কোরআনের পাঁচটি পারা কয়েকদিনের মধ্যে মুখস্থ করে দিলে আমরা নিশ্চিত হই, রাফসান আর সব শিশু থেকে আলাদা। তার স্মরণশক্তি প্রখর।
এভাবে প্রতিদিনই এক পারা করে মুখস্থ করে যেতে থাকে ও পেছনের আয়াতগুলো ঝালিয়ে নিতে থাকে রাফসান।
রাফসানের এখন পুরো কোরআন শুনানি চলছে বলে জানান শিক্ষক জামাল উদ্দিন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসানের মা শাহিনা আক্তার ২০১৭ সালে ছেলেকে নুরানি দ্বিতীয় বর্ষে ভর্তি করে। এক বছর রাফসান প্রথম শ্রেণির বই পড়ার সঙ্গে কোরআন পড়াও শেষ করে। এরপরই ২০১৮ সালের নভেম্বর মাসে তাকে একই বিদ্যালয়ের হিফজ বিভাগে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর