,

জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন শেখ হাসিনাকে

news-image

নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শিনজো আবে এক অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) ঊষ্ণ অভিবাদন জানাই।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তাঁর সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সার্বিক অংশিদারিত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা এবং অভিন্ন স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবো। এ সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, উগ্রবাদ প্রতিরোধ, মানবাধিকারের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়াস অব্যাহত রাখবো।

এ ছাড়া বসনিয়া ও হারজেগোভিনার মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ড. ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাসবসনিয়া ও হারজেগোভিনা এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরো জোরদার ও গভীর হবে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর