,

গণফোরামের দুই প্রার্থী শপথ নেবেন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন। ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতকে মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি চাওয়া রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি।’ গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। অপরদিকে সিলেট-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর