,

মশিউর রহমান রাঙ্গা বললেন, এরশাদ ক্ষমতালোভী নন

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, এরশাদ জাপাকে সত্যিকারের বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। যাতে সরকার জনবিরোধী কোনো কর্মকাণ্ড করলে তার সমালোচনা করতে পারেন।

আজ রবিবার রাজধানীর শ্যামপুর বালুর মাঠে এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, এরশাদের কোনো ক্ষমতার লোভ নেই। উনি ক্ষমতা লোভী হলে ৯৬ সালে বিএনপির প্রস্তাব মেনে সরকার গঠন করতে পারতেন। এবারো বিরোধীদলে না গিয়ে সরকারের অংশীদারিত্ব নিতে পারতেন।

তিনি বলেন, এরশাদের জন্য শুধু আমরা নই দলমত নির্বিশেষে সব ধর্মের উপাসনালয়ে দোয়া হচ্ছে। এরশাদকে সব ধর্মের মানুষই ভালোবাসে। এরশাদ সব উপাসনালয়ের বিদ্যুৎ পানির বিল মওফুক করেছিলেন।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূঁইয়া, মাইনুদ্দিন চিশতী, জাপা নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু প্রমুখ। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর