,

আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নিয়ে নতুন কোনো ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাদের নিয়ে নতুন কোনো ভাবনা নেই।’

আজ রোববার দুপুরে নোয়াখালীর হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারে দুর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে।’

ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙ্গন সেটি রোধ করা হবে, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর