মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরের পাশে বাবার অপেক্ষা, ‘জেগে উঠবে’ ছেলে!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন ছেলে। একমাত্র সম্বল ধরণী ছেড়ে চলে যাওয়ায় বেশ ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। ছেলেকে ফিরে পেতে যারপরনাই আকুল ছিলেন তিনি। গিয়েছিলেন তান্ত্রিকের কাছে। ছেলে বেঁচে উঠবে বলে শর্ত দিলেন তান্ত্রিক, এর এর জন্য নিলেন ৭ লাখ টাকা। বললেন, ৪১ দিন ছেলের কবরের পাশে বসে থাক, জ্যান্ত হয়ে ফিরবে তোর সন্তান।

ছেলেকে ফিরে পাওয়ার আশায় কথা মতো কাজ শুরু করেন বাবা। কিন্তু ৩৮ দিনের মাথায় তাতে বাগড়া দেয় পুলিশ। ঘটনা জানাজানি হতেই তারা এসে বৃদ্ধ বাবাকে ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে।

ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নেল্লোরের পেটলুরু গ্রামের বাসিন্দা থুপ্পাকুলা রামুর (৫৬) ছেলে টি শ্রীনিবাসালু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গতমাসে মারা যান। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা তাকে ফিরে পেতে যান এক তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক আবার তার কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে মন্ত্র দেয়, যদি তিনি ছেলের কবরের পাশে টানা ৪১ দিন বসে থাকতে পারেন, তাহলেই জীবিত হয়ে ফিরবে শ্রীনিবাসালু। তান্ত্রিকের কথা মতো রামুও গিয়ে বসে পড়েন কবরের পাশে। টানা ৩৮ দিন সেখানে বসে থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।

অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিএসপি শ্রীরামবাবু বলেন, ‘জেলার পেটলুরু গ্রামে কবরের পাশে বসেছিলেন রামু। স্থানীয় তান্ত্রিকের কথায় তিনি এই কাজটি করছিলেন। স্থানীয়রা আমাদের এই ব্যাপারে জানাতেই আমরা সেখানে গিয়ে রামুকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। তার কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন ওই তান্ত্রিক।’

পুলিশ আরও জানায়, নিজের অর্থিক ক্ষতি হওয়ার পরও ওই তান্ত্রিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি রামু। বরং তিনি বলেছেন, কোনো প্রথায় বিশ্বাস রাখার অধিকার আছে তার। ওই তান্ত্রিকের ওপর তার বিশ্বাস আছে। তিনি কোনো অপরাধ করেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক