,

গাইবান্ধা-৩ আসনে আ. লীগ প্রার্থী জয়ী

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দুই উপজেলার ১৩২টি কেন্দ্রের ফলে ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট। রোববার রাত সোয়া নয়টার দিকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য তিনজন হলেন—জাসদের এস এম খাদেমুল ইসলাম, ন্যাশনাল পিপলস্‌ পার্টির (এনপিপি) মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। এই নির্বাচনে ঐক্যফ্রন্ট বা বিএনপি-জামায়াত কোনো প্রার্থী দেয়নি। জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ভোট কারচুপি ও অনিয়মের আশঙ্কায় গত ১০ জানুয়ারি তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান। ফলে এই আসনে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই বছরের ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনর সূত্র জানায়, এখানে ১৩২টি কেন্দ্রে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৫৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।

এই জয়ের পর ৩০০ আসনের সংসদে এককভাবে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়াল ২৫৭। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আসন সংখ্যা দাঁড়াল ২৮৮। কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে ৩০ ডিসেম্বর ভোটে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা যান। এই আসনে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর