,

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে নাসিরনগরে র‌্যালি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে“পুলিশই জনতা জনতাই পুলিশ”এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে আজ রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম ও থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়েছে। র‌্যালিটি থানা চত্বর থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়।

এতে ওসি(তদন্ত)রঞ্জন কুমার ঘোষ,থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম মাস্টার,সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,থানার সকল অফিসার,কনেষ্টবল,পুলিশিং কমিটির সদস্য,শিক্ষার্থী,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

এসময় বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম বলেন,পুলিশ জনগনের বন্ধু। পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের সেবা করে যাচ্ছে। সকল অণ্যায় প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগনের প্রতি আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর